Research indexJournal article
কজ আবদল ওদদ : মনন-উৎস ও পরপরকষত
দীন
সাহিত্য পত্রিকা1 Oct 2013Open access
NobleIDark:/48914/w1/20260525/D2B54A90DOI10.62328/sp.v51i1.233
কজ আবদল ওদদ : মনন-উৎস ও পরপরকষত
দীন · সাহিত্য পত্রিকা · 2013
NobleIDark:/48914/w1/20260525/D2B54A90DOI10.62328/sp.v51i1.233
Abstract
কাজী আবদুল ওদুদের (১৮৯৪-১৯৭০) বাংলার জাগরণ (১৯৫৬) বইটি পড়ে মনে হবে তাঁর মননের প্রধান উৎস বাংলার রেনেসাঁস – এ-বিষয়ে ওদুদের লেখার অভিমুখ এমন সিদ্ধান্তের পক্ষেই যায়, কিন্তু ওদুদের সৃজনবৈচিত্র্য ও বহুমুখী চিন্তার বিস্তার তাঁকে যে-স্তরে নিয়ে যায় সেখানে তিনি নিজেই হয়ে ওঠেন বহুদ্বন্দ্ব-পীড়িত বাঙালি মুসলিমমননের এক ব্যাখ্যাপেক্ষী চরিত্র, যেখানে তাঁর চিন্তায় বহু মাত্রাই শুধু নয়, বহু জটেরও অন্বয় ঘটেছে। তারপরও ওদুদের নানা ইঙ্গিতব্যঞ্জক মন্তব্য পড়ে মনে হয়, তাঁর চোখ খুলে দিয়েছিল বাংলার রেনেসাঁস, আর যারা রেনেসাঁসের ভাবপুরুষ তাঁদের বহুবিধ কর্মকাণ্ডই তাঁর অস্ফুট অর্ধস্ফুট অনেক চিন্তা প্রকাশের পথ করে দিয়েছিল।