Research indexJournal article
সসকত সকতত সমজ
তিতাস
সাহিত্য পত্রিকা31 Dec 2024Open access
NobleIDark:/48914/w1/20260526/3B423963DOI10.62328/sp.v59i1-2.3
সসকত সকতত সমজ
তিতাস · সাহিত্য পত্রিকা · 2024
NobleIDark:/48914/w1/20260526/3B423963DOI10.62328/sp.v59i1-2.3
Abstract
পৃথিবীতে প্রাচীন ভাষাগুলোর মধ্যে সংস্কৃত ভাষা একটি। এ ভাষায় রচিত কাব্য, নাটক, দর্শন, বিজ্ঞান, ব্যাকরণ, ধর্ম প্রভৃতি গ্রন্থে জ্ঞান-বিজ্ঞানের প্রায় সকল দিক আলোচিত হয়েছে। বিশাল এ সংস্কৃত সাহিত্যে প্রচুর সূক্তি রয়েছে। এগুলো প্রাচীন ভারতের মানুষের চিন্তা-চেতনার প্রতিফলিত রূপ। সমাজে মানুষের সুখ-দুঃখের বিভিন্ন কথা, লোকনীতি, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতির বিভিন্ন তথ্য মেলে এসব সুভাষিতে। আলোচ্য প্রবন্ধে সংস্কৃত সাহিত্যের বিখ্যাত কিছু গ্রন্থের কিছু সূক্তি আলোচিত হয়েছে এবং এ চমৎকার উক্তিগুলোর মাঝে তৎকালীন সমাজের কোন বিষয়গুলো ফুটে উঠেছে এবং বর্তমান সমাজে তার প্রয়োজনীয়তা কী, তা আলোচনা করা হয়েছে।