NobleBlocks

Research indexJournal article

আধনক সমজ ইসলম শকষর পরসঙগকত ও পরযগযগযত

Amiri

Zenodo (CERN European Organization for Nuclear Research)11 Jul 2025Open access

NobleIDark:/48914/w1/20260525/7FA7129BDOI10.5281/zenodo.15858844

Free to read at the publisher

You can read the abstract here, or the full text at the publisher.

Read at the publisher

Abstract

আধুনিক সমাজ বৈচিত্র্যময় পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। প্রযুক্তির উন্নয়ন, বিশ্বায়নের প্রসার এবং বস্তুবাদী চিন্তার আধিপত্য মানুষের জীবনযাত্রাকে যেমন সহজ করেছে, তেমনি নৈতিক, সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের দ্বারও উন্মোচন করেছে। এই সংকটময় প্রেক্ষাপটে ইসলামী শিক্ষা একটি ভারসাম্যপূর্ণ ও নৈতিক সমাজ গঠনের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। ইসলামী শিক্ষা কেবল ধর্মীয় অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আকীদা (বিশ্বাস), ইবাদত (উপাসনা), আখলাক (নৈতিকতা) ও মু‘আমালাত (পারস্পরিক লেনদেন)-এর মাধ্যমে একজন মানুষকে পরিপূর্ণভাবে গঠন করে। এই প্রবন্ধে আধুনিক সমাজে ইসলামী শিক্ষার প্রাসঙ্গিকতা ও প্রয়োগযোগ্যতা বিশ্লেষণ করা হয়েছে। নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার ভূমিকা, পারিবারিক ও সামাজিক বন্ধনের দৃঢ়তা, মানবাধিকার ও ন্যায়বিচারের ক্ষেত্রে ইসলামি নির্দেশনার কার্যকারিতা এবং বিজ্ঞানের যুগেও ইসলামি মূল্যবোধের প্রয়োজনীয়তা এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় ইসলামী শিক্ষার অন্তর্ভুক্তি, মাল্টিমিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এর আধুনিক উপস্থাপনা, কর্মজীবনে নৈতিকতা ও সততার বাস্তব প্রয়োগ এবং বিচার ব্যবস্থায় ইসলামী নীতির ব্যবহার সম্পর্কে আলোচিত হয়েছে। প্রবন্ধে আরও আলোচনা করা হয়েছে ইসলামী শিক্ষার পথে বিদ্যমান চ্যালেঞ্জ যেমন, ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার আধিপত্য, রাজনৈতিক বিভ্রান্তি ও ইসলামী শিক্ষার প্রতি উদাসীনতা। এসব সমস্যার সমাধানে পরিবার ও সমাজে ইসলামী শিক্ষার চর্চা, মিডিয়া ও প্রযুক্তির সদ্ব্যবহার, ইসলামী গবেষণা এবং নীতিশাসিত নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। উপসংহারে বলা যায়, আধুনিক সমাজে নৈতিক ভারসাম্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য ইসলামী শিক্ষার বাস্তব প্রয়োগ আজ অত্যন্ত জরুরি এবং সময়োপযোগী।

Discussion

Topics

More

Suggest a correction or report