Research indexJournal article
চ শলপ নযকত শরমজবদর বঞচনর ইতবতত- ঔপনবশক ও সবধনততর পরব
Kahar
Zenodo (CERN European Organization for Nuclear Research)5 Jul 2025Open access
NobleIDark:/48914/w1/20260526/9B512E3DDOI10.5281/zenodo.15812585
চ শলপ নযকত শরমজবদর বঞচনর ইতবতত- ঔপনবশক ও সবধনততর পরব
Kahar · Zenodo (CERN European Organization for Nuclear Research) · 2025
NobleIDark:/48914/w1/20260526/9B512E3DDOI10.5281/zenodo.15812585
Free to read at the publisher
You can read the abstract here, or the full text at the publisher.
Abstract
সংক্ষিপ্তসার- উত্তরবঙ্গের চা বাগানের শ্রমজীবীদের ইতিহাস ও বঞ্চনার ধারাবাহিকতা বিশ্লেষণ করা হয়েছে এই প্রবন্ধে। ঔপনিবেশিক আমলে চা শিল্পের বিকাশের পিছনে যে শোষণ, প্রলোভন ও শ্রমিক নিপীড়নের ইতিহাস রয়েছে, তার নির্মম চিত্র তুলে ধরা হয়েছে। ব্রিটিশ আমলে উত্তরবঙ্গে চা শিল্প গড়ে ওঠে, প্রথমে পার্বত্য অঞ্চলে এবং পরে তরাই অঞ্চলে। জমির দখল, বন ধ্বংস এবং ম্যালেরিয়া-কালাজ্বরের মত রোগের প্রকোপ ঘটে। স্থানীয় নেপালি শ্রমিকের অভাব মেটাতে ছোটনাগপুর অঞ্চল থেকে ওঁরাও, মুন্ডা, সাঁওতাল আদিবাসীদের নিয়ে আসা হয়। শ্রমিক সংগ্রহের জন্য আড়কাঠি ব্যবস্থার অপব্যবহার, অত্যন্ত নিম্ন মজুরি, অস্বাস্থ্যকর পরিবেশ, রোগব্যাধি ও সামাজিক বৈষম্যের মধ্যে দিয়ে শ্রমিকরা জীবন অতিবাহিত করতেন। তারা অল্প মজুরিতে, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করত। পুরুষ, নারী ও শিশুদের মজুরিতে বৈষম্য ছিল এবং নানা অজুহাতে মজুরি কাটা হত। মালিক ও আড়কাঠিদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করলে কঠোর শাস্তি দেওয়া হত। স্বাধীনতার পরেও শ্রমিকদের অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি; বরং কাগজে-কলমে শ্রম-আইন প্রণয়ন হলেও তা প্রয়োগে বড়সড় গাফিলতি দেখা যায়। ন্যূনতম মজুরি, কাজের সময় নির্ধারণ, বাসস্থান ও চিকিৎসার আইনি বিধান থাকলেও তা বাস্তবে প্রযোজ্য হয়নি। বাগান মালিক, সর্দার ও মধ্যস্বত্বভোগীদের আধিপত্য বহাল থাকে। ভোট-রাজনীতির আবহে শ্রমিকরা জাতীয় মূলস্রোতের রাজনীতির সাথে যুক্ত হলেও, তাদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটেনি। এই প্রবন্ধ উত্তরবঙ্গের চা শ্রমিকদের সংগ্রাম, শোষণ ও শ্রম আন্দোলনের একটি সুস্পষ্ট ঐতিহাসিক বিবরণ তুলে ধরার প্রয়াস করা হয়েছে।