NobleBlocks

Research indexJournal article

সধনদরনথ দততর 'যযত' কবতয মহভরতর কতট পরভব পডছ তর সমকষতমক অধযযন

Sulekha

Zenodo (CERN European Organization for Nuclear Research)28 Oct 2025Open access

NobleIDark:/48914/w1/20260525/7407B2F5DOI10.5281/zenodo.17760774

Free to read at the publisher

You can read the abstract here, or the full text at the publisher.

Read at the publisher

Abstract

কবিতা হল শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাস যা একজন কবির আবেগ-অনুভূতি‚ উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ। পৃথিবীর সব সাহিত্যের মতো বাংলা সাহিত্যেরও যাত্রা শুরু হয় কবিতা দিয়ে। ১৯০১ সালে ৩০শে অক্টোবর কলকাতায় সুধীন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশরীতি ও অভিজ্ঞতার পরিধি যদিও ছোট কিন্তু গভীর আর নিঁখুত নিটোল। ১৯৬০ সালের ২৫শে জুন তিনি পরলোকগমন করেন। সুধীন্দ্রনাথ দত্তের ‘যযাতি’ কবিতাটি তাঁর কবিতাগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম কবিতা হিসাবে বিবেচিত হয়। তাঁর “সংবর্ত” কাব্যের ‘যযাতি’ কবিতাটি মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত। সুধীন্দ্রনাথ দত্ত এই কাহিনীটি মহাভারত থেকে গ্রহণ করেছেন। মহাভারতের অন্যতম চরিত্র ‘যযাতি’-র জীবনের প্রসঙ্গের মধ্য দিয়ে কবি তাঁর ‘যযাতি’ কবিতায় নিজের জীবনকাহিনী উল্লেখ করেছেন। মহাভারতের যযাতি আত্মোপলব্ধি করতে পারেনি তাই সে তার জরা দিতে চেয়েছে তার পুত্রকে। কিন্তু সুধীন্দ্রনাথ দত্ত বিশ শতকে দাঁড়িয়ে প্রাজ্ঞ‚ তিনি নৈতিক মূল্যবোধহীন নন। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের মধ্যে একটি। অপরটি হল রামায়ণ। মহাভারত কথাটির অর্থ হল ‘ভরত’ বংশের মহান উপাখ্যান। যা পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত। বাংলা সাহিত্যে অনেক গ্রন্থেই আমরা মহাভারতের প্রভাব দেখতে পাই। যেমনটা দেখতে পাই সুধীন্দ্রনাথ দত্তের ‘যযাতি’ কবিতায়। কবি আলোচ্য কবিতায় নিজেকে অকাল জরায় শুক্রশাপে আবদ্ধ নন বলে পাঠকদের জানিয়েছেন। মহাভারতের ‘যযাতি’-র জীবনের ঘটনাক্রম থেকে মানবের যে শিক্ষা নেওয়া উচিত তা আলোচ্য কবিতার মধ্যে কবি ফুটিয়ে তুলেছেন। তিনি মহাভারতের সাথে আধুনিকতাকে এমনভাবে মিশিয়ে দিয়েছেন‚ যা আলোচ্য কবিতাটিকে বিশেষ রূপ দান করেছে। আলোচ্য কবিতায় কবি সুকৌশলে মহাভারতের কাহিনীর মাধ্যমে আধুনিক জীবনের সংকটকে তুলে ধরেছেন। এককথায় বলতে গেলে পৌরাণিক প্রেক্ষাপট ও আধুনিক জীবনের দ্বন্দ্বকে সুধীন্দ্রনাথ দত্ত দক্ষতার সঙ্গে এমনভাবে সংমিশ্রণ ঘটিয়েছেন‚ যা আলোচ্য কবিতাটিকে বিশেষমাত্রায় চিত্তাকর্ষক করে তুলেছে।

Discussion

Topics

More

Suggest a correction or report