Research indexJournal article
বভতভষণ বনদযপধযয় - বশলতকর সনধন
Bhaduri
International Journal For Multidisciplinary Research25 Apr 2026Open access
NobleIDark:/48914/w1/20261105/32BE41C4DOI10.36948/ijfmr.2026.v08i02.76011
বভতভষণ বনদযপধযয় - বশলতকর সনধন
Bhaduri · International Journal For Multidisciplinary Research · 2026
NobleIDark:/48914/w1/20261105/32BE41C4DOI10.36948/ijfmr.2026.v08i02.76011
Abstract
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অগ্রগণ্য ঔপন্যাসিক ও ছোটগল্পকার৷ বর্তমান প্রবন্ধে বিভূতিভূষণের পূর্ণাঙ্গ জীবনী রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে তাঁর পূর্বপ্রজন্মের ইতিহাস তথা বংশধারা সম্পর্কে তথ্যনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করা হয়েছে৷ বিভূতিভূষণের প্রচলিত জীবনীগ্রন্থগুলি পাঠ করলে অনেক ক্ষেত্রে পরস্পরের মধ্যে তথ্যগত অসামঞ্জস্য লক্ষ করা যায়৷ এছাড়া কিছু জায়গায় তথ্যের অসম্পূর্ণতা, ত্রুটি ও অপ্রতুলতাও চোখে পড়ে৷ তাঁর জীবনবৃত্তান্ত নির্মাণের ক্ষেত্রে এটি একটি গুরুতর অন্তরায়৷ বর্তমান প্রবন্ধে তাঁর বিভিন্ন জীবনীর পাশাপাশি তাঁর নিজের রচনা ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের স্মৃতিকথা অবলম্বন করে সম্পূর্ণ তথ্যনির্ভর ভাবে তাঁর পিতৃবংশ ও মাতৃবংশের ইতিহাস ও কালক্রম সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হয়েছে৷